ওরে চাষি ভাই, শক্ত হাতে লাঙ্গল ধরা চাই
যত্ন গুণে রত্ন ফলে পরিশ্রমে প্রাণ বাঁচাই ॥
উৎপাদনের প্রয়োজনে চলো এবার সর্বজনে
মাটির সনে মনেপ্রাণে আমরা করি লড়াই ॥
কৃষক মজুর সবাই মিলে আছি বাংলামায়ের কোলে
পরিশ্রমে সোনা ফলে তবে কেন দুঃখ পাই ॥
মাছ ফলাও গাছ লাগাও যত পারো শবজি ফলাও
পাট ফলাও তুলা ফলাও ধান সরিষা বুট কালাই ॥
কাজ করে যাও মনোবলে কৃষক মজুর তাঁতি জেলে
বাউল আবদুল করিম বলে এ ছাড়া আর উপায় নাই ॥
Leave a Reply