হা কে বলে দেবে (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
হা, কে বলে দেবে সে ভালোবাসে কি মোরে।
কভু বা সে হেসে চায়, কভু মুখ ফিরায়ে লয়,
কভু বা সে লাজে সারা, কভু বা বিষাদময়ী—
যাব কি কাছে তার। শুধাব চরণ ধ’রে ?।
রাগ: পিলু
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন, ১২৯০
রচনাকাল (খৃষ্টাব্দ): 1883

Leave a Reply