• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সখি তোরা প্রেম করিও না পিরিত ভালো না – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » সখি তোরা প্রেম করিও না পিরিত ভালো না – লিরিক্স – শাহ আব্দুল করিম

সখি তোরা প্রেম করিও না পিরিত ভালো না – লিরিক্স – শাহ আব্দুল করিম

সখি তোরা প্রেম করিও না পিরিত ভালো না
পিরিত করছে যে জন জানে সে জন পিরিতের কী বেদনা ॥

প্রেম করে ভাসল সাগরে অনেকে পাইল না কূল
জগৎ জুড়ে বাজে শোনো পিরিতের কলঙ্কের ঢোল
দিতে গিয়ে প্রেমের মাশুল মান-কুলমান থাকে না ॥

লাইলি-মজনু শিরি-ফরহাদ ওদের খবর রাখ
নিন ইউসুফের প্রেমে জ্বলেখার হয় কত পেরেশানিতে
নবির প্রেমে ওয়াসকরনি যার প্রেমের নাই তুলনা ॥

পিরিত পিরিত সবাই বলে পিরিতি সামান্য নয়
কলঙ্ক অলঙ্কার করে দুঃখের বুঝা বইতে হয়
কাম হইতে হয় প্রেমের উদয় প্রেম হইলে কাম থাকে না ॥

প্রেমিকের প্রেম-পরশে হয় শুদ্ধ প্রেমের উদয়
প্রেমিক যে জন সে মহাজন নাই তার ঘৃণা লজ্জা ভয়
বাউল আবদুল করিমে কয় অপ্রেমিকে বোঝে না ॥

Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:কলসি লইয়া কে গো জল ভরিতে যাও – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:সরলা গো, কার লাগিয়া কী করিলাম – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Comments

  1. Maruf

    March 18, 2025 at 11:25 am

    Wow

    Reply
    • Jannat islam

      April 25, 2026 at 10:33 am

      Name Jannat,, i’m A students, Im,A class 12,

      Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑