• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কলসি লইয়া কে গো জল ভরিতে যাও – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » কলসি লইয়া কে গো জল ভরিতে যাও – লিরিক্স – শাহ আব্দুল করিম
কলসি লইয়া কে গো জল ভরিতে যাও
বারে বারে কেন তুমি ফিরে ফিরে চাও ॥

ভ্রমরের বর্ণ জিনি কালো মাথার কেশ
শ্যামল বরন রূপে পাগল করলা দেশ
ঠমকে ঠমকে হাঁট মুনির মন ভুলাও ॥

পরেছ নীলাম্বরি বাতাসে দোলায়
পরান কাড়িয়া নিলে চোখ ইশারায়
কেমনে পাব তোমায় আমায় বলে দাও ॥

তুমি আমার আমি তোমার দুইয়ে এক জোড়া
মধুভরা ফুল তুমি আমি ভ্রমরা
করিম তোমার প্রেমে মরা তুমি গো বাঁচাও ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:পিরিতি কি সকলে জানে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:সখি তোরা প্রেম করিও না পিরিত ভালো না – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑