• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সরলা গো, কার লাগিয়া কী করিলাম – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » সরলা গো, কার লাগিয়া কী করিলাম – লিরিক্স – শাহ আব্দুল করিম
সরলা গো, কার লাগিয়া কী করিলাম
আপনার ধন হারাইয়া ধনের কাঙাল সাজিলাম ॥

ছেলেবেলা ছিলাম ভালো মনেতে আনন্দ ছিল
যৌবন আলো তার পরে পাইলাম
তোমারে আপন জানিয়া সঙ্গিনী করে নিলাম ॥

বুঝ মানে না পাগল মনে ঘুরলাম কত বনে বনে
কুলমানে জলাঞ্জলি দিলাম
সরল মনে দিয়া ব্যথা তোমারেও কাঁদাইলাম ॥

বাসনা কামনা নিয়া রিপুর বশে বশী হইয়া
এখন ভাবি কী করিলাম
বাউল আবদুল করিম বলে কই যাবো কেন আইলাম ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:সখি তোরা প্রেম করিও না পিরিত ভালো না – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:শাহজালালের আবাস ভূমি সিলেট জেলা হয় – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑