• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মন কান্দে প্রাণ কান্দে গো, কান্দে আমার হিয়া – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » মন কান্দে প্রাণ কান্দে গো, কান্দে আমার হিয়া – লিরিক্স – শাহ আব্দুল করিম
মন কান্দে প্রাণ কান্দে গো, কান্দে আমার হিয়া
দেশের বন্ধু বিদেশ গেল আমারে ভুলিয়া গো ॥

বৈশাখ মাসেতে সই গো বৎসর নবীন
প্রেম করিলাম বন্ধুর সনে ছিল শুভদিন
জ্যৈষ্ঠ মাস ভালোই গেল কী বলিব আর
কুক্ষণে আসিল সই গো দারুণ আষাঢ় গো ॥

আষাঢ় মাসেতে সই গো দুঃখ এল মনে
আপন বন্ধে প্রেম করিল বিদেশীর সনে
শ্রাবণ মাসেতে বন্ধুর পাই না গো আর দেখা
অভাগিনী দিনরজনী বসে কাঁদি একা গো ॥

ভাদ্র মাসে ওগো সখি গাছে পাকা তাল
দুঃখের উপরে দুঃখ যৌবন হইল কাল
আশ্বিন মাসেতে সই গো বরিষা হয় শেষ
আমি রইলাম একাকিনী বন্ধুয়া বিদেশ গো ॥

কার্তিক মাসে গোয়ারাঙ্গী অগ্রহায়ণে ধান
গৃহস্থ ভাই মাঠে যায় আনন্দে গায় গান
পৌষ মাসে অভাগিনী কাঁদি নিরালায়
মাঘ মাসের দারুণ জারে ধরল কলিজায় গো ॥

ফাল্গুন মাসেতে সই গো কোকিল করে গান
অভাগিনীর বন্ধু গেল, গেল কুলমান
চৈত্র মাসেতে সই গো বৎসর পূরণ
করিমের মনের দুঃখ হইল না বারণ গো ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:সরল তুমি শান্ত তুমি নূরের পুতুলা – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:পিরিতি মধুর মিলনে স্বর্গ শান্তি আসে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑