• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পিরিতি মধুর মিলনে স্বর্গ শান্তি আসে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » পিরিতি মধুর মিলনে স্বর্গ শান্তি আসে – লিরিক্স – শাহ আব্দুল করিম
পিরিতি মধুর মিলনে স্বর্গ শান্তি আসে
পোড়া প্রাণ জুড়াবে কিসে
বন্ধু নাই যার দেশে গো–
পিরিতি মধুর মিলনে ॥

সোনা বন্ধু আসিলে আমার বাড়ি থাকিলে
বনফুল তুলিয়া
বিনা সুতে হার গাঁথিয়া গলেতে পরাইয়া গো ॥

ফুল বিছানা সাজাইয়া আতর গোলাপ ছিটাইয়া
মোমবাতি জ্বালাইয়া
প্রেমের বালিশ প্রেমের তোষক মশারি টাঙ্গাইয়া গো ॥

বন্ধু আমার রসিক চান বাটাতে সাজাইয়া পান
লং এলাচি দিয়া
আদর করে বন্ধুর মুখে দিব পান তুলিয়া গো ॥

পাইলে সোনা বন্ধুরে সকল জ্বালা যায় দূরে
আদরে বসাইয়া
করিম কয় মরণ ভালো বন্ধুরে দেখিয়া গো ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:মন কান্দে প্রাণ কান্দে গো, কান্দে আমার হিয়া – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:পিরিতি কি সকলে জানে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑