• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সরল তুমি শান্ত তুমি নূরের পুতুলা – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » সরল তুমি শান্ত তুমি নূরের পুতুলা – লিরিক্স – শাহ আব্দুল করিম
সরল তুমি শান্ত তুমি নূরের পুতুলা
সরল জানিয়া নাম রাখি সরলা ॥

যেদিন তোমারে প্রথম নয়নে হেরি
সেদিন হতে তোমার কথা ভাবনা করি
পাগল-বেশে ঘুরি ফিরি বাজাই বেহালা ॥

শুইলে তোমারে সদা স্বপনে দেখি
ঘুম ভাঙ্গিলে মনে হয় সকলি ফাঁকি
আমি তোমার ছবি আঁকি বসে নিরালা ॥

আমার হয়ে তুমি আমার কাছে আসিলে
আদর করে তোমাকে লইয়া কোলে
সুবাসিত বনফুলে পরাব মালা ॥

আমি তোমারে কী বলিব প্রিয়া
মনে রেখো গো তুমি আপন জানিয়া
করিমের খবর নিও থাকিতে বেলা ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:সখি গো বন্ধু রে দেখিবার মনে চায় – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:মন কান্দে প্রাণ কান্দে গো, কান্দে আমার হিয়া – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑