• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সখি গো বন্ধু রে দেখিবার মনে চায় – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » সখি গো বন্ধু রে দেখিবার মনে চায় – লিরিক্স – শাহ আব্দুল করিম
সখি গো বন্ধু রে দেখিবার মনে চায়
দুঃখ রবে জন্মান্তরে যদি অদর্শনে প্রাণ যায়
বন্ধুরে দেখিবার মনে চায় ॥

অনেক দিন হয় বন্ধু ছাড়া হলেম পাগলিনীর ধারা গো
ভাঙা কপাল লয় না জোড়া হইলাম আমি নিরুপায় ॥

ভাইবন্ধু-পাড়াপড়শি সবার কাছে হইলাম দোষী গো
প্রাণবন্ধুরে ভালোবাসি প্রাণ সঁপিয়া রাঙা পায় ॥

আমায় করে কুলবিনাশী প্রাণবন্ধু হইল বিদেশী গো
একদিন তো দেখল না আসি কী সুখে মোর দিন যায় ॥

যার জ্বালা সে জানতে পারে অন্যে জানবে কেমন করে গো
পাই না তারে প্রাণবিদারী কাঁদি বসে নিরালায় ॥

প্রেম করা যে প্রাণে মরা আগে তো কইলায় না তোরা গো
ঘরে পোড়া বাইরে পোড়া পোড়ায় পোড়ায় দিন যায় ॥

প্রাণ হয়েছে উড়োপাখি কেমনে বুঝাইয়া রাখি গো
এইভাবে কতদিন থাকি করি আমি কী উপায় ॥

পিপাপী চাতকির মতো আর আশায় কাদিব কত গো
করিম কয় আমার মতো দুঃখী নাই আর এ ধরায় ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:যে দুঃখ অন্তরে গো সখি কওনও না যায় – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:সরল তুমি শান্ত তুমি নূরের পুতুলা – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑