• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হাত বান্ধিব পাও বান্ধিব মন বান্ধিব কেমনে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » হাত বান্ধিব পাও বান্ধিব মন বান্ধিব কেমনে – লিরিক্স – শাহ আব্দুল করিম
হাত বান্ধিব পাও বান্ধিব মন বান্ধিব কেমনে
তোমরা যে বুঝাও গো সখি মনে কি মানে ॥

লোকে বলে কলঙ্কিনী কলঙ্কের ভয় নাই মনে
বিনামূল্যে বিকাইলে নি প্রাণবন্ধে আমায় কিনে ॥

আহারও না চায় গো মনে নিদ্রা নাই দুই নয়নে
কী সুখে যায় দিনরজনী তন জানে আর মন জানে ॥

সোনার অঙ্গ পুড়ে অঙ্গার বন্ধুর প্রেমের আগুনে
জল ঢালিলে দ্বিগুন জ্বলে নিভাব আর কেমনে ॥

পাগল আবদুল করিম বলে প্রাণ কাঁদে বন্ধু বিনে
মনে লয় তার সঙ্গে যাইতাম ছাই দিয়া কুলমানে॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:প্রাণ জ্বলে মোর বিচ্ছেদের অনলে গো সখি – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:প্রেম করিয়া সুখ হইল না পোড়া কপালে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑