• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্রাণ জ্বলে মোর বিচ্ছেদের অনলে গো সখি – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » প্রাণ জ্বলে মোর বিচ্ছেদের অনলে গো সখি – লিরিক্স – শাহ আব্দুল করিম
প্রাণ জ্বলে মোর বিচ্ছেদের অনলে গো সখি
মনের আগুন নিভে না জল দিলে ॥

কোন দেশে মোর বন্ধু গেল গো সখি আমায় দাও না বলে
নইলে জলে ঝাঁপ দিব কলসি বেঁধে গলে গো সখি ॥

প্রাণবন্ধুরে হারা হয়ে গো সখি ভাসি নয়নজলে
বুঝি না দারুণ বিধি কী লেখল কপালে গো সখি ॥

বন্ধুর প্রেমে কলঙ্কিনী গো সখি হইলাম গোকুলে
কুলে পড়ক ছাই তাতে ক্ষতি নাই
বন্ধু আমার হইলে গো সখি ॥

পাগল আবদুল করিম বলে গো আমি ভাসিলাম অকূলে
কী সুখে যায় দিনরজনী বোঝে না কেউ কইলে গো সখি ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:প্রাণসখি রে, আমি বন্ধু বিনে প্রাণে বাঁচি না – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:হাত বান্ধিব পাও বান্ধিব মন বান্ধিব কেমনে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑