• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্রাণসখি রে, আমি বন্ধু বিনে প্রাণে বাঁচি না – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » প্রাণসখি রে, আমি বন্ধু বিনে প্রাণে বাঁচি না – লিরিক্স – শাহ আব্দুল করিম
প্রাণসখি রে,
আমি বন্ধু বিনে প্রাণে বাঁচি না
তারে একবার এনে দেখাও না ॥

প্রেম করা নয় প্রাণে গো মরা
জাতি-সাপের লেজে ধরা
সখি আমি আগে জানি না
কালের বিষে যে মন্ত্র মানে না ॥

প্রেম করিয়া হইলাম গো দোষী
জাতি কুলমান গেল ভাসি
ঘরে বাইরে সকলের জানা
আমার মতো মরতে যাইও না ॥

তবু যদি প্রেম করতে চাও
জীবিত প্রাণে মরিয়া যাও
এ জীবনের আশা রেখ না
শুধু মুখের কথায় পিরিতি হয় না ॥

আবদুল করিম কয় গো সখি
এইভাবে কতদিন থাকি
প্রাণপাখি আমার হইল না
আমার পাগল প্রাণে ধৈর্য মানে না ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:বন্ধু বিনে একা ঘরে ভালো লাগে না – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:প্রাণ জ্বলে মোর বিচ্ছেদের অনলে গো সখি – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑