• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বন্ধু বিনে একা ঘরে ভালো লাগে না – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » বন্ধু বিনে একা ঘরে ভালো লাগে না – লিরিক্স – শাহ আব্দুল করিম
বন্ধু বিনে একা ঘরে ভালো লাগে না
কার কাছে কই মনের দুঃখ কে আপনা ॥

ছোটবেলা প্রেম করিলাম আনন্দ মনে
যৌবনে ছাড়িয়া যাবে আগে কে জানে?
গেলে জোয়ানি
যৌবন ফুরাইয়া গেলে আর আসিবে নি
যৌবন জোয়ারের পানি গেলে ফিরে না ॥

মন কান্দে প্রাণ কান্দে বন্ধুয়া বিনে
শুইলে না ঘুম আসে দুই নয়নে
বসে কাঁদি নিরালা
মন-প্রাণ দিয়াছি যারে যায় না গো ভোলা
নারীর বিরহ জ্বালা সে জানে না ॥

প্রাণ থাকিতে আসে যদি আমার প্রাণধন
বুকে রাখিয়া তারে জুড়াব জীবন
বন্ধু না আসিলে
ঝাঁপ দিয়া মরিব আমি যমুনার জলে
পাগল আবদুল করিম বলে প্রাণে সহে না ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:কার কাছে যাব কারে জানাব অন্তরের বেদনা – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:প্রাণসখি রে, আমি বন্ধু বিনে প্রাণে বাঁচি না – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑