• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কার কাছে যাব কারে জানাব অন্তরের বেদনা – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » কার কাছে যাব কারে জানাব অন্তরের বেদনা – লিরিক্স – শাহ আব্দুল করিম
কার কাছে যাব কারে জানাব
অন্তরের বেদনা
সহিতে না পারি জ্বলেপুড়ে মরি
প্রাণ বন্ধুয়ায় দুঃখ বোঝে না ॥

নতুন ফাগুনে নতুন যৌবনে
পাগল মনে বুঝ মানে না
মনের বসন্ত হয় যদি অন্ত
ফিরে তো আর আসিবে না ॥

সুসময়ে সুজন হইয়া আপন
স্বরূপে যখন দেখা দিল না
বিনে প্রাণসখা বসে কাঁদি একা
কপালে কী লেখা জানি না ॥

সরল জানিয়া পিরিতি করিয়া
কাঁদিয়া দিন ফুরায় না
আবদুল করিম বলে অন্তিম কালে
চরণ পাইব বলে বাসনা ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:প্রেম শিখাইয়া সোনা বন্ধে ঠেকাইল পিরিতের ফান্দে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:বন্ধু বিনে একা ঘরে ভালো লাগে না – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑