• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্রেম শিখাইয়া সোনা বন্ধে ঠেকাইল পিরিতের ফান্দে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » প্রেম শিখাইয়া সোনা বন্ধে ঠেকাইল পিরিতের ফান্দে – লিরিক্স – শাহ আব্দুল করিম
প্রেম শিখাইয়া সোনা বন্ধে ঠেকাইল পিরিতের ফান্দে
মন কান্দে প্রাণ কান্দে তার লাগিয়া গো
আসি বলে চলে গেল আর তো ফিরে না আসিল গো
প্রাণসখি গো, কার কুঞ্জে সে রহিল ভুলিয়া গো ॥

সখি গো, মোহন বাঁশি হাতে লইয়া নিজ নাম ধরিয়া
বাজাইত কদম তলায় বইয়া গো
শুনে বন্ধের বাঁশির গান সঁপে দিলাম মনপ্রাণ গো
প্রাণসখি গো, কুল ছাড়িলাম কুল পাইবার লাগিয়া গো ॥

সখি গো একে আমি কুলবালা শাশুড়ি ননদির জ্বালা
অঙ্গ কালা ভাবিয়া চিন্তিয়া গো
আজ আসবে কাল আসবে কইয়া মনরে রাখি বুঝাইয়া গো
প্রাণসখি গো, দিন যায় না রাত পোহায় না কাঁদিয়া গো ॥

সখি গো, বুঝি আমার কর্মদোষে আপন বন্ধে ভিন্ন বাসে
আশার আশে আছি পথ চাইয়া গো
পাগল আবদুল করিম বলে প্রাণ থাকিতে না আসিলে গো
প্রাণসখি গো, আসবে কি আর যাই যদি মরিয়া গো ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:পিরিতি করিয়া রে গিয়াছ ছাড়িয়া রে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:কার কাছে যাব কারে জানাব অন্তরের বেদনা – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑