• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্রেম করিয়া সুখ হইল না পোড়া কপালে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » প্রেম করিয়া সুখ হইল না পোড়া কপালে – লিরিক্স – শাহ আব্দুল করিম
প্রেম করিয়া সুখ হইল না পোড়া কপালে
আশায় আশায় সোনার যৌবন গেল বিফলে ॥

আপন বলতে এই জগতে আমার কেহ নাই
মনে বড় আশা ছিল দেখে প্রাণ জুড়াই
বন্ধু নির্ধনিয়ার ধন অন্ধের নয়ন, বন্ধু পরশরতন
বন্ধু জীবনের জীবন
পাইল যে জন ধনী সে জন একুল সেকুলে ॥

সাধ করে প্রাণ সঁপে দিলাম জেনে আপনা
দারুণ প্রেমে এত জ্বালা আগে জানি না
এখন বিচ্ছেদের আগুন অন্তরে জ্বলেছে সদা হইয়া দ্বিগুণ
বন্ধু হলো নিদারুণ
নিভে না পিরিতের আগুন জল ঢালিলে ॥

কার কুঞ্জে ভুলিয়া রইল করে না স্মরণ
জাতি কুল যৌবন দিয়া পাইলাম না তার মন
সখি উপায় বলো না বন্ধু বিনে অভাগিনী প্রাণে বাঁচি না
প্রাণে ধৈর্য মানে না
করিম কয় পাব কি না মরণকালে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:হাত বান্ধিব পাও বান্ধিব মন বান্ধিব কেমনে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:আসি বলে চলে গেল আর তো ফিরে এলো না – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑