• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আইলায় না আইলায় না রে বন্ধু করলায় রে দেওয়ানা – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » আইলায় না আইলায় না রে বন্ধু করলায় রে দেওয়ানা – লিরিক্স – শাহ আব্দুল করিম
আইলায় না আইলায় না রে বন্ধু করলায় রে দেওয়ানা
সুখবসন্ত সুখের কালে শান্তি তো দিলায় না রে
বন্ধু, আইলায় না রে ॥

অতি সাধের পিরিত বন্ধু রে, ওরে বন্ধু নাই রে যার তুলনায়
দারুণ বিচ্ছেদের জ্বালা আগে তো জানি না রে
বন্ধু, আইলায় না রে ॥

গলে মোর কলঙ্কের মালা রে, ওরে বন্ধু কেউ ভালোবাসে না
কুলমান দিয়া কী করিব আমি তোমারে যদি পাই না রে
বন্ধু, আইলায় না রে ॥

আবদুল করিম কুলমানহারা রে, ওরে বন্ধু তুমি কি জান না
সুসময়ে সুজন বন্ধু দেখা তো দিলায় না রে
বন্ধু, আইলায় না রে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:কত দুঃখ সহিব তোর পিরিতে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:বাঁচি না বাঁচি না রে বন্ধু পরানে বাঁচি না – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Comments

  1. Hridoy Khan

    January 6, 2026 at 12:10 pm

    in

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑