• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বাঁচি না বাঁচি না রে বন্ধু পরানে বাঁচি না – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » বাঁচি না বাঁচি না রে বন্ধু পরানে বাঁচি না – লিরিক্স – শাহ আব্দুল করিম
বাঁচি না বাঁচি না রে বন্ধু পরানে বাঁচি না
তোমার প্রেমে এত জ্বালা
আমি আগে তো জানি না রে বন্ধু, বাঁচি না রে ॥

কে বা না পিরিতি করে রে
ওরে বন্ধু কার এত লাঞ্ছনা
কোন বা দোষে হইলাম দোষী
তুমি একদিন তো কইলায় না রে বন্ধু, বাঁচি না রে ॥

জাতি-কুল-যৌবনও দিলাম রে
ওরে বন্ধু জানিয়া আপনা
প্রাণ থাকিতে না পাই যদি
আমি মরণে আর চাই না রে বন্ধু, বাঁচি না রে ॥

পাগল আবদুল করিম বলে রে
ওরে বন্ধু অন্তরের বেদনা
তোমার কাছে কী বলিব
তুমি কি জানো না রে বন্ধু, বাঁচি না রে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:আইলায় না আইলায় না রে বন্ধু করলায় রে দেওয়ানা – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:পিরিতি করিয়া রে গিয়াছ ছাড়িয়া রে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑