• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কত দুঃখ সহিব তোর পিরিতে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » কত দুঃখ সহিব তোর পিরিতে – লিরিক্স – শাহ আব্দুল করিম
কত দুঃখ সহিব তোর পিরিতে
আরও কি রহিল বাকি আমারে কাঁদাইতে ॥

আপন জেনে সরল মনে প্রাণ দিলাম তোর হাতে
কুল গেলো কলঙ্কী হইলাম দাগ লাগাইলাম জাতে ॥

ছেড়ে গেলা সোনা বন্ধু নিলা না তোর সাথে
তুমি যদি ভালো আমি পারি না ভুলিতে ॥

মন মানে না ঘরে থাকতে পারি না বুঝাইতে
উড়ু উড়ু করে পরান উড়িয়া যাইতে ॥

তোমার বিচ্ছেদের আগুন আমার কলিজাতে
জল ঢালিলে দ্বিগুণ জ্বলে পারি না নিভাইতে ॥

বনপোড়া হরিণের মতো শান্তি নাই জগতে
পাগল আবদুল করিম বলে আর পারি না সইতে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:বন্ধু রে, কী বলব তোমারে, ছেড়ে যেও না দূরে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:আইলায় না আইলায় না রে বন্ধু করলায় রে দেওয়ানা – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑