• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বন্ধু রে, কী বলব তোমারে, ছেড়ে যেও না দূরে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » বন্ধু রে, কী বলব তোমারে, ছেড়ে যেও না দূরে – লিরিক্স – শাহ আব্দুল করিম
বন্ধু রে, কী বলব তোমারে, ছেড়ে যেও না দূরে
তুমি বিনে অভাগীরে কে রাখবে আদরে–
ছেড়ে যেও না দুরে ॥

বন্ধু রে, তোমায় নিয়া গৌরব করি আমি অভাগিনী
কে আমার দুঃখ বুঝিবে আমার কে আর আছে
ভবে দুঃখ বলব কারে–
ছেড়ে যেও না দূরে ॥

বন্ধু রে, কুল ছেড়ে কলঙ্কী হইলাম তোমার লাগিয়া
তুমি যদি বাসো ভিন অভাগী আর বাঁচব কয়দিন
ধরল চিন্তা-জ্বরে–
ছেড়ে যেও না দূরে ॥

বন্ধু রে, দুঃখে দুঃখে জনম গেল আর কত দুঃখ বাকি
প্রাণে আর সহিবে কত বনপোড়া হরিণের মতো
আবদুল করিম ঘোরে–
ছেড়ে যেও না দূরে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:তোমার পিরিতে বন্ধু রে, বন্ধু কী হবে না জানি – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:কত দুঃখ সহিব তোর পিরিতে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑