• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তোমার পিরিতে বন্ধু রে, বন্ধু কী হবে না জানি – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » তোমার পিরিতে বন্ধু রে, বন্ধু কী হবে না জানি – লিরিক্স – শাহ আব্দুল করিম
তোমার পিরিতে বন্ধু রে, বন্ধু কী হবে না জানি
তুমি আমারে করবায় নাকি
মিছা কলঙ্কিনী রে, বন্ধু কী হবে না জানি ॥

আমি তোমার প্রেমে পাগল রে বন্ধু
কাঁদি দিনরজনী
কোন পরানে ভিন্ন বাসো
কহ কহ শুনি রে বন্ধ কী হবে না জানি ॥

যে দিন হতে তোমার প্রেমে রে
বন্ধু সঁপেছি পরানি
সেই দিন হইতে বারণ হয় না
দুই নয়নের পানি রে, বন্ধু কী হবে না জানি ॥

পাগল আবদুল করিম বলে রে
আমার যাবে পেরেশানি
অন্তিমকালে পাই যদি তোর
রাঙা চরণখানি রে, বন্ধু কী হবে না জানি ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:বন্ধুয়া রে, যত দোষী তোমার লাগিয়া – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:বন্ধু রে, কী বলব তোমারে, ছেড়ে যেও না দূরে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑