• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বন্ধুয়া রে, যত দোষী তোমার লাগিয়া – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » বন্ধুয়া রে, যত দোষী তোমার লাগিয়া – লিরিক্স – শাহ আব্দুল করিম
বন্ধুয়া রে, যত দোষী তোমার লাগিয়া
তোমার কি দয়া লাগে না আমার দুঃখ দেখিয়া ॥

তুমি কি জানো না রে বন্ধু কী সুখে যায় দিন?
দিনে দিনে সোনার তনু হইতেছে মলিন
তুমি যদি বাসরে ভিন প্রাণ জুড়াব কই গিয়া ॥

ইউসুফের প্রেমে পাগল বিবি জ্বলেখায়
সোনার যৌবন ছাই করিল ইউসুফের আশায়
শেষে একদিন পাইয়া রাস্তায় দিল যৌবন ফিরাইয়া ॥

দোষী কউক জগতের লোকে তাতে দুঃখ নাই
করিম কয় তোমার কাছে মায়া যদি পাই
নইলে বলো মরিয়া যাই কী ফল আমার বাঁচিয়া ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:বন্ধুয়া রে, কুলমান সঁপিলাম তোমারে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:তোমার পিরিতে বন্ধু রে, বন্ধু কী হবে না জানি – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑