• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বন্ধুয়া রে, কুলমান সঁপিলাম তোমারে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » বন্ধুয়া রে, কুলমান সঁপিলাম তোমারে – লিরিক্স – শাহ আব্দুল করিম
বন্ধুয়া রে, কুলমান সঁপিলাম তোমারে
কূল দাও কি ডুবাইয়া মার যা লয় তোমার অন্তরে ॥

যেদিন হতে তোমার প্রেমে সঁপেছি পরান
সে দিন হতে ছেড়ে দিছি লাজ-কুলমান
আমার বাচন-মরণ দু-ই সমান তুমি বিনে সংসারে ॥

হাত বান্ধা যায় পাও বান্ধা যায় মন বান্ধা তো যায় না
দারুণ বিচ্ছেদের আগুন জল দিলে নিবে না
পাগল মনে বুঝ মানে না ছটফট ছটফট করে ॥

পাগল আবদুল করিম কয় তোমারে যদি পাই
লোকের নিন্দন পুষ্পচন্দন তাতে ক্ষতি নাই
তোমার কলঙ্কের মালা যদি পাই গ্রহণ করবো সাদরে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:পরান কান্দে বন্ধুয়ার পানে চাইতে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:বন্ধুয়া রে, যত দোষী তোমার লাগিয়া – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑