• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পরান কান্দে বন্ধুয়ার পানে চাইতে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » পরান কান্দে বন্ধুয়ার পানে চাইতে – লিরিক্স – শাহ আব্দুল করিম
পরান কান্দে বন্ধুয়ার পানে চাইতে
বন্ধু বিনে একা আমি পারি না আর রইতে ॥

প্রথম পিরিতের কালে থাকতাম দূরে দূরে
তখন আমি ছিলাম ভালো বসে আপন ঘরে ॥

সাধে সাধে ঠেকছি ফাঁদে উপায় কিবা করি
এখন কি আর ভুলতে পারি মন করেছে চুরি ॥

জাতি-কুল-যৌবন দিলাম লোকের হইলাম বৈরী
মনে লয় তার সঙ্গে যাইতাম ঠেকছি হইয়া নারী ॥

উড়াইল পিঞ্জিরার পাখি রাখিতে না পারি
করিম কয় মরণ ভালো দেখে যদি মরি ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:প্রাণবন্ধের পিরিতে সই গো কী জ্বালা হইল – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:বন্ধুয়া রে, কুলমান সঁপিলাম তোমারে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑