• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্রাণবন্ধের পিরিতে সই গো কী জ্বালা হইল – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » প্রাণবন্ধের পিরিতে সই গো কী জ্বালা হইল – লিরিক্স – শাহ আব্দুল করিম
প্রাণবন্ধের পিরিতে সই গো কী জ্বালা হইল
মন মানে না ঘরে থাকতে সই গো আমার উপায় বলো ॥

প্রেম না করে ছিলাম সুখে দোষ দিত না পাড়ার লোকে
সবাই বাসত ভালো
প্রেম করিলাম কুল মজাইলাম কলঙ্কের ঢোল বেজে উঠল ॥

একে আমি কুলবালা ঘরে জ্বালা বাইরে জ্বালা
উপায় কী বলো
জ্বালার উপর দ্বিগুণ জ্বালা বন্ধু জানি কই রইল ॥

অন্তরে বিচ্ছেদের আগুন জ্বলছে সদায় হইয়া দ্বিগুণ
পুড়ে ছাই করিল
বাউল আবদুল করিম বলে পোড়ায় পোড়ায় জনম গেল ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:সোনার অঙ্গ পুড়ে ছাই করিলাম গো কার লাগিয়া – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:পরান কান্দে বন্ধুয়ার পানে চাইতে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑