• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সোনার অঙ্গ পুড়ে ছাই করিলাম গো কার লাগিয়া – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » সোনার অঙ্গ পুড়ে ছাই করিলাম গো কার লাগিয়া – লিরিক্স – শাহ আব্দুল করিম
সোনার অঙ্গ পুড়ে ছাই করিলাম গো কার লাগিয়া
আমি পাই না তারে প্রাণ বিদারী কত থাকি সইয়া গো ॥

বন্ধু যদি হইত আপন তবে কি আর এই জ্বালাতন গো
মনের দুঃখ হয় না বারণ কারে কই বুঝাইয়া গো ॥

সয় না প্রাণে দারুণ জ্বালা সোনার অঙ্গ হইল কালা গো
শোনো গো সখি সরলা আমি যাই যদি মরিয়া গো ॥

আমি মরলে তাই করিও তমাল ডালে বেঁধে থইও গো
বন্ধু আইলে তুমি কইও বন্ধু রে বুঝাইয়া গো ॥

যদি বন্ধুর মনে চায় আমারে যে দেখিয়া যায় গো
পাগল আবদুল করিমে গায় অকূলে ভাসিয়া গো ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:প্রাণ খুলিয়া প্রাণ বন্ধু রে করলাম না আদর – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:প্রাণবন্ধের পিরিতে সই গো কী জ্বালা হইল – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑