• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্রাণ খুলিয়া প্রাণ বন্ধু রে করলাম না আদর – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » প্রাণ খুলিয়া প্রাণ বন্ধু রে করলাম না আদর – লিরিক্স – শাহ আব্দুল করিম
প্রাণ খুলিয়া প্রাণ বন্ধু রে
করলাম না আদর
তাই তো তার দয়া হইল না
লয় না সে আমার খবর ॥

বন্ধু আমার দয়ার সিন্ধু
দীনজনার বন্ধু পরশপাথর
লোহাতে পরশ লাগিলে
স্বর্ণ হয়ে যায় সত্যুর ॥

দেওয়া হলো না ষোলো আনা
তাই তো আমার এই লাঞ্ছনা জন্ম-জন্মান্তর
প্রাণবন্ধুর দয়া বিনা
কেমনে তরি ভবসাগর ॥

পাই না বন্ধুর খবরবার্তা
মনে বাড়ে দ্বিগুণ ব্যথা রইল কার বাসর
বাউল আবদুল করিম বলে
জুড়ায় না পোড়া অন্তর ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:সখি রে, মন থাকে না ঘরে বন্ধুর বাঁশির সুরে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:সোনার অঙ্গ পুড়ে ছাই করিলাম গো কার লাগিয়া – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑