• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সখি রে, মন থাকে না ঘরে বন্ধুর বাঁশির সুরে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » সখি রে, মন থাকে না ঘরে বন্ধুর বাঁশির সুরে – লিরিক্স – শাহ আব্দুল করিম
সখি রে, মন থাকে না ঘরে বন্ধুর বাঁশির সুরে
প্রাণবন্ধুর বাঁশির গানে মনপ্রাণ সহিতে টানে
মনকে পাগল করে বন্ধুর বাঁশির সুরে ॥

সখি রে, প্রাণবন্ধে বাঁশি বাজায় বসিয়া কদম্বতলায়
বাজায় বাঁশি দিনের দ্বিপ্রহরে
জল ভরিবার ছল করিয়া মনে লয় যাইতাম চলিয়া
প্রাণবন্ধুরে ধারে
বন্ধুর বাঁশির সুরে ॥

সখি রে, শুনিয়া বশির ধ্বনি মন হইল উদাসিনী
উদাস মনে বাইরম বাইরম করে
মনে লয় যাইতাম উড়িয়া পোড়া প্রাণ জুড়াইতাম গিয়া
দেখিয়া বন্ধুরে
বন্ধুর বাঁশির সুরে ॥

সখি রে, বাঁশিতে কী মধুভরা বাজায় আমার মনচোরা
এই বাঁশি কে শিখাইল তারে
করিম কয় মন সরলা বসিয়া কাঁদে নিরালা
কাল ননদির ডরে
বন্ধুর বাঁশির সুরে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:ও রঙিলা নাইয়া রে রঙে বৈঠা বাইয়া রে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:প্রাণ খুলিয়া প্রাণ বন্ধু রে করলাম না আদর – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑