• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মনমাঝি তুই হইস নারে বেভুল – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » মনমাঝি তুই হইস নারে বেভুল – লিরিক্স – শাহ আব্দুল করিম
মনমাঝি তুই হইস নারে বেভুল
দিবে যদি ভব পাড়ি বেলা থাকতে নৌকা খোল ॥

যাবে যদি পাড়ি দিয়া হাইলের কাটা ঠিক রাখিয়া রে
দমে নামে মিল করিয়া ভক্তির বাদাম নৌকায় তোল ॥

ভবনদীর তুফান ভারি নাম সম্বলে ধর পাড়ি রে
মুর্শিদ হলে কাণ্ডারি অকূলে মিলিবে কূল ॥

কামিনী-কাঞ্চনের দেশে ভুলে রইলে নিশার বসে রে
ঠেকবে রে তুই বেলাশেষে হারাবে একূল সেকূল ॥

বন্দি হলে মায়াজালে ছুটবে বলো কোন কৌশলে রে
বাউল আবদুল করিম বলে আসলে হয় ভক্তি মূল ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:মনমাঝি ভাই বাও রে নৌকা যাইও না রে পথ ভুলে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:আল্লাহর নাম নবির নাম লইয়া রে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑