• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আল্লাহর নাম নবির নাম লইয়া রে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » আল্লাহর নাম নবির নাম লইয়া রে – লিরিক্স – শাহ আব্দুল করিম
আল্লাহর নাম নবির নাম লইয়া রে
নাও বাইয়া যাও রে ॥

মনপবন সোয়ারি নাও নাম সম্বলে বাইয়া যাও
হাইল ধরেছে মনুয়া বেপারী রে, নাও বাইয়া যাও রে ॥

অকূল সাগরের পাড়ি বেলা আছে দণ্ড চারি
ডুবলে রবি পড়বে অন্ধকারে রে, নাও বাইয়া যাও রে ॥

মনুয়া হেলিলে পরে ঠেকবে নৌকা বালুচরে
মাঝি-মাল্লা সব যাইবে ছাড়ি রে, নাও বাইয়া যাও রে ॥

আসিয়াছি অনেক দূরে যাইতে হবে নিজ ঘরে
বাও নৌকা না করিয়া দেরি রে, নাও বাইয়া যাও রে ॥

দিনমণি ডুবিতেছে কালো মেঘে সাঁঝ করেছে
ভাবছে করিম এখন কিবা করি রে, নাও বাইয়া যাও রে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:মনমাঝি তুই হইস নারে বেভুল – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:ও মনমাঝি রে, কিনারা ভিড়াইয়া রে বাইও নাও – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑