• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মনমাঝি ভাই বাও রে নৌকা যাইও না রে পথ ভুলে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » মনমাঝি ভাই বাও রে নৌকা যাইও না রে পথ ভুলে – লিরিক্স – শাহ আব্দুল করিম
মনমাঝি ভাই বাও রে নৌকা যাইও না রে পথ ভুলে
আকাশেতে নাই বেলা আমার নৌকা রইল অকূলে ॥

মাঝিমাল্লা ষোলো জনা কেউ কারও কথা শোনে না
যার-তার ভাবে সকলি চলে
ও কেউ জল সিচে না বৈঠা বায় না আমার সময় গেল গোলমালে ॥

নায়েতে অমূল্য রতন ধার চিনিয়া নৌকা বাওন
বাও নৌকা সাহসের বলে
যারও নায়ের মাঝি ভালো সে তো বাইয়া গেল সকালে ॥

বাঁচি কি ডুবিয়া মরি এই ভাবনা সদায় করি
বাউল আবদুল করিমে বলে
জানি না দারুণ বিধি আমার কী লেখেছে কপালে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:নৌকা বাইও সাবধান হইয়া রে মাঝি ভাই – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:মনমাঝি তুই হইস নারে বেভুল – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑