• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নৌকা বাইও সাবধান হইয়া রে মাঝি ভাই – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » নৌকা বাইও সাবধান হইয়া রে মাঝি ভাই – লিরিক্স – শাহ আব্দুল করিম
নৌকা বাইও সাবধান হইয়া রে মাঝি ভাই
বাইও সাবধান হইয়া
আল্লাহ নবির নাম রে মাঝি ভাই স্মরণ রাখিয়া ॥

তিন তক্তারই নৌকা রে মাঝি ভাই মধ্যে মধ্যে জোড়া
বিপাকে পড়িলেরে মাঝি ভাই নৌকা যাবে মারা ॥

বাতাসে চালায় রে নৌকা আজবও গঠন
গলইয়ে ভরিয়া রে দিছে অমূল্যরতন ॥

শরিয়তের পাইক রে মাঝি ভাই মারিফতের নাও
মায়া নদীর বাঁকে রে নৌকা উজান বাইয়া যাও ॥

গাব-কালি লাগাইয়া রে নৌকা যত্ন করে বাও
নোনা জলে খাইলে রে তক্তা ভাঙিয়া পড়ে নাও ॥

নায়ের মাঝে আছেন রে মাঝি ভাই নায়ের মহাজন
করিম কয় না চিনিলে বিফলও জীবন ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:হাওয়ায় দৌড়ে রে আমার ময়ূরপঙ্খি নাও – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:মনমাঝি ভাই বাও রে নৌকা যাইও না রে পথ ভুলে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑