• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সাঁতার না জানিয়া জলে দিও না সাঁতার – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » সাঁতার না জানিয়া জলে দিও না সাঁতার – লিরিক্স – শাহ আব্দুল করিম
সাঁতার না জানিয়া জলে দিও না সাঁতার
মায়ানদী ছয়জন বাদি সে ঘাটে ত্রিবেণির বাজার ॥

নদীর আছে তিনটি সুতা, তিন সুতা একযোগে গাঁথা
কুম্ভীরে ভাঙ্গিবে মাথা বায়ুসাধন নাই রে যার ॥

দমকলেতে দিয়া চাবি উদয় করো জ্ঞানের রবি
ঠিক রাখিও ধ্যানের ছবি দেখবে লীলা চমৎকার ॥

ঝোঁক বুঝিয়া গেলে রে মন মণিমুক্তা মিলে তখন
কেউ কিনে অমূল্য রতন কেউ করে ভবের ব্যাপার ॥

তিন দিনে তিন মহাজনে মাল বিকায় অতি সন্ধানে
খরিদ করে ভক্তজনে অভক্তের নাই অধিকার ॥

করিম কয় সংসারেতে আসা-যাওয়া একই পথে
মন চলে না গুরুর মতে কারে কী বলিব আর ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:এমন এক রঙের দেশ আছে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:গান গাইতে হইলে পড়ে যন্ত্রের প্রয়োজন – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑