• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এমন এক রঙের দেশ আছে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » এমন এক রঙের দেশ আছে – লিরিক্স – শাহ আব্দুল করিম
এমন এক রঙের দেশ আছে
পাগল বিনা ভালো লোক নাই
সেই দেশে যাইতে পারি না
ভববাজারে ঘুরে বেড়াই ॥

দেশের নাম হয় পাগলপাড়া
ভালো লোক নাই পাগল ছাড়া
সে দেশে বাস করে যারা
আত্মসুখে দিয়াছে ছাই ॥

সেই দেশেতে যারা থাকে
দোষী কয় বিদেশী লোকে
স্ত্রীকে মা বলে ডাকে
জাতের বিচার সেই দেশে নাই ॥

খেলে তারা পঞ্চরসে
গানবাদ্যকে ভালোবাসে
আবদুল করিম ভাবছে বসে
কী করে সেই দেশেতে যাই ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:পাই না তোমার ঠিক-ঠিকানা – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:সাঁতার না জানিয়া জলে দিও না সাঁতার – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑