• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পাই না তোমার ঠিক-ঠিকানা – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » পাই না তোমার ঠিক-ঠিকানা – লিরিক্স – শাহ আব্দুল করিম
পাই না তোমার ঠিক-ঠিকানা
নাম শুনে হলেম পাগল
যার-তার ভাবে সবাই বলে
বুঝি না আসল নকল ॥

কেহ ডাকে নামাজ রোজায়
কেহ ডাকে সন্ধ্যাপূজায়
সপ্তাহে কেউ গির্জাতে যায়
সার করছে কেউ বনজঙ্গল ॥

বেদ বাইবেল ত্রিপিটকে
তৌরাত জবুর দেখে
কেহ কোরানের আলোকে
যার তার ভাবে চায় মঙ্গল ॥

আকাশ বাতাস ত্রিজগতে
মসজিদ গির্জা সমাধিতে
তোমার কথা ভাবতে ভাবতে
হয়ে গেলাম রসাতল ॥

জ্ঞান হলো না রিপুর চাপে
দিন কাটাইলাম অন্ধকূপে
নিজ নামে নিজরূপে
আছ তুমি উজানধল ॥

তোমায় চিনা হলোনা আর
আবদুল করিম ভাবছে এবার
তাই তো ধরল না আমার
প্রেমের গাছে প্রেমের ফল ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:কাম নদীর তরঙ্গ দেখে করে ভয় – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:এমন এক রঙের দেশ আছে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑