• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কাম নদীর তরঙ্গ দেখে করে ভয় – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » কাম নদীর তরঙ্গ দেখে করে ভয় – লিরিক্স – শাহ আব্দুল করিম
কাম নদীর তরঙ্গ দেখে করে ভয়
জানতে পারে পরমতত্ত্ব
গুরুর মন্ত্র যেজন লয় ॥

নদীর নাম হয় কামালসাগর
মাসে একবার উঠে লহর
সাধুজনে রাখে খবর
যোগে মিশে সেই সময়।
না জেনে কেউ পড়লে পাকে
ঐ নদীর ঘূর্ণির্বাকে
না জানি কী জিনিস থাকে
জাহাজ নৌকা টেনে লয় ॥

নদীতে হয় নোনা পানি
কালকুম্ভিরের বসত জানি
যে হয়েছে পরশমণি
তারে দেখলে দূরে রয়।
সাধু জ্ঞানী আরিফ যারা
ঐ নদীর ভাও জানে তারা
হয়ে রাজহংসের ধারা
জল ফেলে দুধ বেছে লয় ॥

পড়িও না রিপুর ফাঁদে
ভক্তি রেখ মুর্শিদপদে
পড়বে না কোনো বিপদে
নিলে মুর্শিদ পদাশ্রয়।
আবদুল করিম মূঢ়মতি
মুর্শিদ বিনে নাই তার গতি
কাঙাল জেনে দাসের প্রতি
যদি মৌলার দয়া হয় ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:যৌবন রে, ঠেকছি তোরে লইয়া রাখব কী করিয়া – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:পাই না তোমার ঠিক-ঠিকানা – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑