• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যৌবন রে, ঠেকছি তোরে লইয়া রাখব কী করিয়া – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » যৌবন রে, ঠেকছি তোরে লইয়া রাখব কী করিয়া – লিরিক্স – শাহ আব্দুল করিম
যৌবন রে, ঠেকছি তোরে লইয়া রাখব কী করিয়া
তুমি যদি ছেড়ে যাবে রঙের খেলা ভঙ্গ হবে
দেখি যে ভাবিয়া ॥

যৌবন রে, সোনারূপা হইতায় যদি আদর করিয়া
হৃদয় সিন্দুকে ভরে রাখতাম তোরে যত্ন করে
তালা চাবি দিয়া ॥

যৌবন রে, নদীর জোয়ার ভাটা দিলে ফিরে ফিরে আয়
যৌবন জোয়ার ভাটা দিলে আষাঢ় মাস চলে গেলে
আসে না আর ফিরিয়া ॥

যৌবন রে, কত আশা ছিল মনে তোমারে পাইয়া
আগে কি আর জানি আমি ছাড়িয়া যাইবায় তুমি
করিমরে থইয়া ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:সোনার যৌবন আমার বিফলে গেল – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:কাম নদীর তরঙ্গ দেখে করে ভয় – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑