• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সোনার যৌবন আমার বিফলে গেল – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » সোনার যৌবন আমার বিফলে গেল – লিরিক্স – শাহ আব্দুল করিম
সোনার যৌবন আমার বিফলে গেল
যৌবন জোয়ারে ভাটা দিলে পরে
আর কি উজান ধরে বলো গো বলো ॥

অঙ্কুর বয়সে ছেলেখেলায় মিশে
ভাবি অনায়াসে যৌবন এল।
যৌবনে মায়াজাল মদন মাঝি হইয়া কাল
মহাজনের মাল নদীতে ডুবাইল ॥

বন্ধু প্রেমের মহাজন তার অফুরন্ত ধন
চাহিতে কতজন আগে পাইল
আমি ভিখারি দ্বারে দ্বারে ফিরি
বুঝিতে নারি কেন নিদারুণ হইল ॥

আবদুল করিম ভাবে আর কি দেখা হবে?
একদিন দেখা দিবে আশা ছিল
থাকিতে সময় হইয়া সদয়
বন্ধু দয়াময় দেখা না দিলো ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:নেশাপুরে এসে আমি হয়ে গেলাম নেশাখোর – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:যৌবন রে, ঠেকছি তোরে লইয়া রাখব কী করিয়া – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑