• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গান গাইতে হইলে পড়ে যন্ত্রের প্রয়োজন – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » গান গাইতে হইলে পড়ে যন্ত্রের প্রয়োজন – লিরিক্স – শাহ আব্দুল করিম
গান গাইতে হইলে পড়ে যন্ত্রের প্রয়োজন
তরকারি খাওয়া যায় না, না দিলে লবণ ॥

বোলে-তালে-স্বরে-তারে কণ্ঠস্বরকে সাহায্য করে
ভাসিয়া ভাবের সাগরে ভাবের গান গাওন ॥

এশকে মজে জজবা হালে গাও গান সুর তালে
বেতালা কী সংসার চলে বোঝো আশেকগণ ॥

যন্ত্রের মর্ম বোঝে যারা হৃদ্যন্ত্র বাজায় তারা
নামের সাজে দম দোতারা বাজায় সর্বক্ষণ ॥

গান গেয়েছেন জ্ঞানী গুণী বোঝে যে জন তত্ত্বজ্ঞানী
গানের যে নিগূঢ় মায়নি বুঝলে হয় সুজন ॥

গানে খোলে তজল্লির দ্বার অন্ধ দিল হয় পরিষ্কার
ভাবশূন্য হৃদয় যার কী বুঝবে সেজন ॥

গরিবে নেয়াজ খাজা বুঝাইলেন গানের মজা
বাউল করিমের দোষের বোঝা যাবজ্জীবন ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:সাঁতার না জানিয়া জলে দিও না সাঁতার – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:আমরা ধন্য গাইয়া যাই – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑