• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ভাবছ কি মন পির বিনে নবিরে পাওয়া যায় – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » ভাবছ কি মন পির বিনে নবিরে পাওয়া যায় – লিরিক্স – শাহ আব্দুল করিম
ভাবছ কি মন পির বিনে নবিরে পাওয়া যায়
পিরের বাক্য কর লক্ষ্য ভেদ বুঝে নেও ইশারায় ॥

পিরের চরণ অমূল্য ধন সুসময়ে করো যতন
হলে পিরের মনের মতন প্রাণে প্রাণে মিশে যায় ॥

ফানা পির শেখ হাসিল হলে ফানা পির রাসুল মিলে
ফানা ফিল্লায় যাবে চলে থাকিলে সোজা রাস্তায় ॥

কবর হাসর ফুলসেরাতে তরবি পিরের উসিল্লাতে
আল্লাহ রসুল মিলে তাতে আকুল প্রাণে যেজন চায় ॥

পিরের পদে আশ্রয় নিলে বিনামূল্যে বিকাইলে
পাগল আবদুল করিম বলে ভজ্বালা দূরে যায় ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:মানুষে মানুষ বিরাজে খোঁজে যে জন সে-ই পায় – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:গুরুর বাক্য লও রে মন বিষয়টা মধুর – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑