• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গুরুর বাক্য লও রে মন বিষয়টা মধুর – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » গুরুর বাক্য লও রে মন বিষয়টা মধুর – লিরিক্স – শাহ আব্দুল করিম
গুরুর বাক্য লও রে মন বিষয়টা মধুর
নাম স্মরণে মিলবে ধ্যানে দীননাথ দয়ার ঠাকুর ॥

গুরু যারে দয়া করে তরাবে অকূল পাথারে
যাবে যদি ভবপারে সব ছেড়ে হও দিনমজুর ॥

প্রেমের তত্ত্ব প্রেমিক বিনে পাবে কই শাস্ত্ৰ-পুরাণে
ভক্তজনে তত্ত্ব জেনে নিশাতে আছে বিভোর ॥

আপন ঘরে মানুষ থইয়া বাহ্যিকে রইলে মজিয়া
ঘোর করিয়া দেখ না চাইয়া মণিকোঠায় মনচোর ॥

কালসাপিনী ধরতে পারো আসল বাদ্যার সঙ্গ করো
বাউল করিমের কথা ধরো নয়ন রাখো মাসুকপুর ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:ভাবছ কি মন পির বিনে নবিরে পাওয়া যায় – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:আশেকের রাস্তা সোজা আশেক থাকে মাশুকধ্যানে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑