• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মানুষে মানুষ বিরাজে খোঁজে যে জন সে-ই পায় – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » মানুষে মানুষ বিরাজে খোঁজে যে জন সে-ই পায় – লিরিক্স – শাহ আব্দুল করিম
মানুষে মানুষ বিরাজে খোঁজে যে জন সে-ই পায়
পাওয়ার পথে গেলে পরে অনায়াসে পাওয়া যায় ॥

অনেকে পেয়েছে যারে কেন পাব না তারে
দেখ নিজে বিচার করে পাওয়া যায় না কোন কথায় ॥

খুঁজলে পরে পাবে দেখা সে যে কাঙালের সখা
দয়াল বলে নামটি লেখা রয়েছে লতায় পাতায় ॥

চিনে নেও আপনারে দূরে যেতে হবে না রে
পাওয়া যাবে আপন ঘরে বলছেন নবি মোস্তফায় ॥

কোরানে প্রমাণ দিতেছে শা-রগ হতে আরও কাছে
আবদুল করিম আশায় আছে, তিলেক দরশন চায় ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:মানুষ হলে মানুষ মিলে নইলে মানুষ মিলে না – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:ভাবছ কি মন পির বিনে নবিরে পাওয়া যায় – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑