• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মানুষ হলে মানুষ মিলে নইলে মানুষ মিলে না – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » মানুষ হলে মানুষ মিলে নইলে মানুষ মিলে না – লিরিক্স – শাহ আব্দুল করিম
মানুষ হলে মানুষ মিলে নইলে মানুষ মিলে না
মানুষের ভিতরে মানুষ সহজে ধরা দেয় না ॥

মানুষ থাকে নিগুম ঘরে সিংহাসন তার মণিপুরে
যে জন তারে ধরতে পারে শমনের ধার ধারে না ॥

সেই মানুষ ধরিতে চাও স্বরূপেতে মন মজাও
নামের বাঁশি দমে বাজাও দেখবে আজব কারখানা ॥

থাকতে মানুষ আপন ঘরে সন্ধান করে ধরো তারে
দিন গেলে আর হবে না রে ছুটলে পাখি ধরা যায় না ॥

পির আউলিয়া যারা ছিলেন মানুষ ধরে মানুষ হলেন
ইব্রাহিম মস্তানে বলেন করিমরে তুই ভুল করিস না ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:মনের মানুষ অতি ধারে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:মানুষে মানুষ বিরাজে খোঁজে যে জন সে-ই পায় – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑