• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মনের মানুষ অতি ধারে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » মনের মানুষ অতি ধারে – লিরিক্স – শাহ আব্দুল করিম
মনের মানুষ অতি ধারে
মক্কা কাশী বৃন্দাবন নাই তার প্রয়োজন
ভক্ত যে-জন হইতে পারে ॥

হিন্দু কি মুসলমান শাক্ত বৌদ্ধ খ্রিস্টান
সকলই সমান প্রেমের বাজারে
তত্ত্বজ্ঞান জাগে যার ঘুচে যায় আঁধার
কেহ ঘোরে ভব অন্ধকারে ॥

কেহ বলে সাকার কেহ বলে নিরাকার
মীমাংসা নাই তার ভবপুরে
তত্ত্বজ্ঞানী যতজন সাধু ফকির মহাজন
সকলেই বলে সে মানুষের ঘরে ॥

মানুষের মাঝে মানুষের কাজে
মানুষের সাজে বিরাজ করে
আপনি হাসিয়া উঠে যে ভাসিয়া
ভক্তজনের হৃদয়পুরে ॥

আবদুল করিম বলে মোহমায়াজালে
পড়ে আছি অন্ধকারে
ঘুচিত আঁধার দেখিতাম দিদার
আমি আমার হইলে পরে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:মানুষ যদি হইতে চাও কর মানুষের ভজনা – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:মানুষ হলে মানুষ মিলে নইলে মানুষ মিলে না – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑