• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পাপীর আশা পুরাইবায় নি তুমি – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » পাপীর আশা পুরাইবায় নি তুমি – লিরিক্স – শাহ আব্দুল করিম
পাপীর আশা পুরাইবায় নি তুমি
গো পরানধন মৌলা ॥

আশার ঘর আশার বাড়ি আশার এই দুনিয়া
আশা পথে চেয়ে আছি দয়াল নাম শুনিয়া ॥

আমি রইলাম তোমার আশায় আর কিছু না জানি
ঘরে-বাইরে দেশে খেশে কলঙ্কের ধ্বনি ॥

হইয়াছি জগতে দোষী তাতে নাই যে শোক
দুই নয়ন ভরিয়া যদি দেখি চান্দ মুখ ॥

কাঙালের বন্ধু তুমি সর্বশাস্ত্রে কয়
তুমি বিনে কে হইবে পাপীর দয়াময় ॥

পাতকীর উদ্ধার রে বন্ধু না বাসিও ভিন
চরণে মিনতি করে করিম দীনহীন ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:মন আমার যায় না সুপথে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:আল্লাহু আল্লাহু আল্লাহু, হক নাম তোমারি – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑