• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মন আমার যায় না সুপথে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » মন আমার যায় না সুপথে – লিরিক্স – শাহ আব্দুল করিম
মন আমার যায় না সুপথে
কী করি এখন
পাগল মনে বুঝ মানে না
হইল না সাধন ভজন ॥

হয়ে আমি দিশেহারা
হলো না মোর বিচার করা
আমি বা কোনজন,
রিপুর বশে বশী হয়ে
চিনিলাম না পর-আপন ॥

সুসময়ে সুকৌশলে
আপন ঘরে খুঁজলে মিলে
অমূল্য রতন,
সময় থাকতে ভজিলাম না
মুর্শিদের রাঙা চরণ ॥

কামিনী-কাঞ্চনের দেশে
বন্দি হইলাম অষ্টপাশে
ভাবি সর্বক্ষণ,
বাউল আবদুল করিম বলে
হইল না ভুল সংশোধন ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:হায় কী দশা হল আমার – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (বাল্মীকিপ্রতিভা – গীতবিতান)
Next Post:পাপীর আশা পুরাইবায় নি তুমি – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑