• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আল্লাহু আল্লাহু আল্লাহু, হক নাম তোমারি – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » আল্লাহু আল্লাহু আল্লাহু, হক নাম তোমারি – লিরিক্স – শাহ আব্দুল করিম
আল্লাহু আল্লাহু আল্লাহু, হক নাম তোমারি
মোকাম মঞ্জিলে নাম করে দাও জারি
আমি দীনহীন তুমি না বাসিও ভিন
তুমি না করাইলে মাবুদ আমি কি পারি ॥

তোমার তজল্লি-শানে দীল রওশনে
অন্ধ আঁখি খুলে দাও তোমার নিজগুণে
তুমি দয়াবান মাবুদ আমি যে অজ্ঞান
রাখো কিবা মারো তোমার ভরসা করি ॥

তোমার নামের জোরে ইউনুস পয়গাম্বরে
চল্লিশ দিন বেঁচে রইলেন মাছের ভিতরে
তোমার নুরের তজল্লায় মাবুদ পাহাড় পুড়ে যায়
মুসা নবি বেঁচে রইলেন নাম স্মরণ করি ॥

নমরুদ পামরে অগ্নিকুণ্ড করে
হাত পা বেঁধে ফেলে দেয় ইব্রাহিম নবিরে
তোমার নামের যে কী গুণ মাবুদ নিভিল আগুন
নুহের নৌকায় জলপ্লবনে তুমি কাণ্ডারি ॥

ইউসুফ নবিরে কুয়ার ভিতরে
কে বাঁচাইল তুমি ছাড়া ডাকলো আর কারে
ইব্রাহিম খলিলে
তোমার নামে চালায় ছুরি ইসমাইলের গলে
ছুরির নিচে বাঁচাইলে দয়াল নাম ধরি ॥

দাও আমায় পানা আমি করেছি গুনা
কবিরা-সগিরা আর জানা অজানা
কয় আবদুল করিম তুমি গাফুরো রহিম
দয়া করে ক্ষমা কর দোহাই তোমারি ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:পাপীর আশা পুরাইবায় নি তুমি – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:তুমি আমার প্রাণসখা – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑