• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শাহজালাল বাবার দোয়াতে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » শাহজালাল বাবার দোয়াতে – লিরিক্স – শাহ আব্দুল করিম
শাহজালাল বাবার দোয়াতে
কত দুঃখাতাপা মহাপাপা গেল সুপথে ॥

খেয়ে বাবার ঝরনার পানি রোগমুক্ত হয় কতজন
হাজার হাজার নারীপুরুষ আসা-যাওয়া সর্বক্ষণ
আশায় আসে ভক্তগণ বাবার দরগাতে ॥

সোনার কই শিং মাগুর মাছ ঝরনাতে ডোবে-ভাসে
সিলেটভূমি পবিত্র হয় বাবার চরণ পরশে
হুর-পরী ফেরেস্তা আসে দরগা জিয়ারতে ॥

পুকুরভরা গজার মাছ দেখতে লাগে কী সুন্দর
ঝাঁকে উড়ে ঝুঁকে পড়ে জালালি কবুতর
জলেতে ভাসিল পাথর জালালি কেরামতে ॥

তিনশো ষাট আউলিয়া সাথে সিলেটেতে আসিয়া
সুরমা নদী পার হইলেন জায়নামাজ বিছাইয়া
জিন্দা গোরে আছেন শুইয়া আজো এই সিলেটেতে ॥

বাউল আবদুল করিম বলে শুদ্ধ হইল না মন
কী করে যাব সুপথে জানি না সাধন-ভজন
পাইতে জালালি রওশন এসেছি তরিকতে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:খাজা তোমার প্রেমবাজারে আমি কাঙাল যেতে চাই – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:মুর্শিদ বিনে এ ভুবনে কেউ নাই আপনা – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑