• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

খাজা তোমার প্রেমবাজারে আমি কাঙাল যেতে চাই – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » খাজা তোমার প্রেমবাজারে আমি কাঙাল যেতে চাই – লিরিক্স – শাহ আব্দুল করিম
খাজা তোমার প্রেমবাজারে
আমি কাঙাল যেতে চাই
প্রেমলীলা প্রেমের খেলা
দেখে পোড়া প্রাণ জুড়াই ॥

অসীম ক্ষমতা তোমার
দান করেছেন পাক পরোয়ার
ঘুচাইয়া দাও মনের আঁধার
তোমায় যেন দেখতে পাই ॥

তোমার কাছে এই প্রার্থনা
পুরাও মনের বাসনা
আশাতে বঞ্চিত করো না
দেই তোমার নামের দোহাই ॥

পাপীতাপী তোমার কাছে
দয়া মায়া পাইতেছে
আবদুল করিম আশায় আছে
কী করে তোমারে পাই ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:ফুল ফুটিল বুগদাদে বুগদাদে ফুলের গন্ধ নিব বলে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:শাহজালাল বাবার দোয়াতে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑