• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ফুল ফুটিল বুগদাদে বুগদাদে ফুলের গন্ধ নিব বলে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » ফুল ফুটিল বুগদাদে বুগদাদে ফুলের গন্ধ নিব বলে – লিরিক্স – শাহ আব্দুল করিম
ফুল ফুটিল বুগদাদে বুগদাদে
ফুলের গন্ধ নিব বলে
প্রাণ আমার কাঁদে ॥

যে নিল সেই ফুলের গন্ধ
দূরে গেল নিরানন্দ
ভয় কী তার মনে
ছরকাত কবর ফুলসেরাত
আর হাশর মিজানে
ভয় নাই কোনো বিপদে ॥

সেই নুরি ফুল বুগদাদেতে
ফুটিল খোদার কুদরতে
কী শোভা শোভে
আরশ কুরসি উজ্জ্বল হইল
ফুলের সৌরভে
ভ্রমর মধু খায় অবাধে ॥

সেই ফুল পরশমনি
পাইতাম যদি হইতাম ধনী
একুল সেকুলে
করিম কয় ঘটল না রে
পোড়া কপালে
আশায় প্রাণ সদায় কাঁদে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:নাম নিলে হয় মন পবিত্র অন্তিমে কল্যাণ – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:খাজা তোমার প্রেমবাজারে আমি কাঙাল যেতে চাই – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑